Thursday, July 30, 2020

একটি সংবাদ: আমার প্রথম প্রকাশিত বই

বন্ধুরা, 
আজ শুভ ঝুলনযাত্রা, আমার প্রথম বই "সন্ধানানুসন্ধানী: Easy steps to Religious Life" (Online Version) প্রকাশিত হলো...
বইটি প্রকাশে সকল শুভানুধ্যায়ীদের ও প্রকাশনার সাথে যুক্ত সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা।
এবার আমার পাঠকদের উদ্দেশ্যে :-
খাতায় আঁকিবুকি কাটি বহুদিন থেকেই, কিন্তু সেগুলির এমন রূপে বহিঃপ্রকাশের উদ্যোগ এই প্রথম, তাই ভুল ভ্রান্তি ঘটে থাকলে মার্জনা করবেন....
বইটিতে, আমার ব্লগে প্রকাশিত দুটি ও সম্পুর্ন অপ্রকাশিত একটি রচনা রয়েছে।
আপনারা বইটি নীচে দেওয়া লিঙ্কে ক্লিক
করে ন্যূনতম মূল্যে কিনতে পারেন।
অথঃ কিম্, বইটি আপনাদের ভালো লাগলেই এ উদ্যোগের স্বার্থকতা।

লিঙ্কটি নীচে দেওয়া হলো:-

Sunday, July 26, 2020

একটি সংশোধনী:

বন্ধুরা, 
        বেশ কয়েকদিন পর আবার আপনাদের সাথে যোগাযোগ করতে পারলাম। এই কয়েকটা দিন ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম। তাই এই ব্যবধান। 
         যাই হোক আজ প্রথমেই  একটি সংশোধনীর ব্যাপারে জানাবো। গত ২৫/০৭/২০২০ তারিখে প্রকাশিত ব্লগে  "বিদেশ থেকে ফিরলে দেশে কার না ভালো লাগে, সুন্দর সুন্দর ফুল, সুন্দর সুন্দর গাছ কার না ভালো লাগে" শীর্ষক গানটি ভুলবশত: "প্রতীক" নামক বাংলা ছায়াছবির, বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু গানটি "অমর প্রেম" নামক ছায়াছবির ; অনিচ্ছাকৃত এই ত্রুটির জন্য ক্ষমাপ্রার্থী।

            সর্বত্র না হলেও, জায়গা বিশেষে "গৃহবন্দি" অবস্থা জারি রয়েছে, সবাই ঘরে থাকুন; সাথে সাথে সুস্থ থাকুন, এই কামনা করি।      
                                 .........অজাতশত্রু

Sunday, July 5, 2020

তত্ত্বাভিলাষীর আত্মকথন

যদি যাই তবে আসবো না এভাবে ফিরে,
থাকি যদি, এভাবে রেখোনা বেঁধে

চির-অক্ষয়ের চিত্রপটে আছে 
কতোই না বিচিত্র সৃষ্টি
হস্তীকে যদি না দিতেন এমন কর্ণ
         বাঁচতো কি এ সুন্দর কৃষ্টি.......

Thursday, July 2, 2020

আত্মজের প্রশ্নের উত্তরেঃ-


প্রশ্নঃ  মনুষ্য কী ভাবে মানসিক উন্নতি ঘটাতে পারে ?
উত্তরঃ মনুষ্য যে ভাবে মানসিক উন্নতির পথে যেতে পারে তার সমীকরণ ------
পড়া  + করা = পরা (পরাব্রহ্ম)। অর্থাৎ
ভক্তি + ক্রিয়া = জ্ঞান, কারণ জ্ঞান স্বয়ং ব্রহ্ম।