Monday, August 3, 2020

একটি সূচনা:-

সুধী পাঠকগণ,
    
    আজ কয়েক দিন ধরে কিছু বিষয় নিয়ে বিশেষ ভাবে ব্যস্ত থাকার কারণে সে ভাবে পোস্ট দিয়ে উঠতে পারিনি। সে কথা আগেই বলেছি, বিষয় টা বলা হয়নি। কিন্তু সেটা আপনাদের কাছে আলোচনা না করলে মানসিক ভাবে স্থির হতেও পারছিনা। কারণ, বিষয়টি ঘটার কারণে দু একটি সিদ্ধান্তও নিতে হয়েছে, সে ব্যাপারে আপনাদের জানানোটাও জরুরি,  কারন এই অল্প সময়ে যেভাবে আপনাদের সহযোগিতা ও ভালবাসা পেয়েছি, তাতে আমি আপ্লুত। শুধু ভারত নয়, ভারতের বাইরেরও সেইসব শুভাকাঙ্ক্ষী পাঠকদের জানাই আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
    এবার বিষয়ে ফেরা যাক......
    বিগত কয়েক দিন আগে জানতে পারি পর পর দুটি সর্বভারতীয় তথা আন্তর্জাতিক সামাজিক মাধ্যম (social media) আমার এই ব্লগটিকে block করেছে, হতে পারে তারা স্বেচ্ছায় অথবা কোন ব্যবহারকারীর নির্দেশ পেয়েই কাজটি করেছে, যে ভাবেই হোক, এর কারন আমার কাছে পরিষ্কার হয়নি। হতে পারে আমার কোন অতি-শুভাকাঙ্ক্ষী পাঠকের/পাঠকগণের অতি-ভালবাসাই এর জন্য দায়ী, সেক্ষেত্রে তাঁর/তাঁদের সেই অতি-ভালবাসাকে স্বীকার করে নিয়েই জানাই যে, আপনাদের মত সংখ্যাগরিষ্ঠ সাধারন শুভাকাঙ্ক্ষীর আশীর্বাদের কাছে, মুষ্টিমেয় অতি-শুভাকাঙ্ক্ষীর অতি-ভালবাসা নিশ্চয়ই পরাজিত হবে, এমন আশা রাখি।

    এখন "কে" এবং "কেন" এই দুটির উত্তর জানা আমার কাছে খুবই জরুরি, তার জন্য প্রয়োজনীয় আইনি পরামর্শ নিচ্ছি, এবং ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না ঘটে তার জন্যও আমি আমার আইনজ্ঞের (Solicitor) সঙ্গে পরামর্শ করে চলেছি। কিন্তু এরই মাঝে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আগামি কয়েকদিনের মধ্যেই ওই দুটি সামাজিক মাধ্যম পুরোপুরি এবং স্থায়ী ভাবে পরিত্যাগ করব। এমতাবস্থায় আশা রাখি আমার এই কঠিন সময়ে আপনাদের কাছ থেকে একই ভাবে আগের মতই সহযোগিতা ও সমর্থন পাবো। যেহেতু ব্লগটির প্রচার কিছুটা হলেও সংকুচিত হয়েছে, তাই আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যথাসম্ভব এটিকে শেয়ার করে এটির পাঠক সংখ্যা বাড়াতে সাহায্য করবেন।

    আশা রাখছি খুব শিগগিরি নতুন পোস্ট নিয়ে ফিরব, এবং কিছু পাঠকের পাঠানো প্রশ্নের উত্তর দেওয়ারও চেষ্টা করব।

    ধন্যবাদান্তে .................. অজাতশত্রু 

1 comment:

#send your comment, if have any related question also may send. Try to answer from my view.